তারা ছিনতাই করে বৃহস্পতিবার রাত ও শনিবার ভোরে

রাজধানীর মিরপুর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মিরপুর ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হৃদয় (১৯), মো. রুমান (২০) এবং মো. সুজন (১৯)।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারকৃতরা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান গার্মেন্টকর্মী। আর হৃদয় সিএনজি অটোচালক। তারা শুধুমাত্র ছুটির দিনের রাতেই ছিনতাই করেন। সাধারণত বৃহস্পতিবার রাত এবং শনিবার ভোরই তাদের প্রধান টার্গেট। বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যায়, আবার অনেকেই ঢাকা আসে। এসব যাত্রীদেরই টার্গেট করেন তারা।