টেকনাফে অভিযান ৪০৩ ক্যান বিয়ার ও ১৭২ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ নাফ নদীসংলগ্ন বরইতলী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়।
পরে নদীসংলগ্ন প্যারাবনে ১২ বস্তা থেকে ৪০৩ ক্যান বিয়ার ও ১৭২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। বিজ্ঞপ্তি