যশোরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংসদ সদস্য পদপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এএসআই রহমতের বিরুদ্ধে গতকাল শুক্রবার এ ব্যবস্থা নেওয়া হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, যশোর-৪ আসনে বিএনএম মনোনীত প্রার্থী সুকৃতি ম-ল গত বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। সেখান থেকে বের হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্বরত এএসআই রহমতকে খাবারের জন্য টাকা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এএসআই রহমতকে পুলিশ লাইনসে প্রত্যাহার করার আদেশ দেন।