‘জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের’ আয়োজনে এপার বাংলা এবং ওপার বাংলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিকদের এক মিলনমেলা গতকাল শুক্রবার দিনব্যাপী গাজীপুরের নির্ভানা রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও কবি আসাদ কাজল প্রমুখ।