জিএম হলেন কৃষি ব্যাংকের  রাজীব ও মামুনুর

মোহাম্মদ সালাহউদ্দিন রাজীব সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগ দেন। এর আগে তিনি একই ব্যাংকে আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০২ সালে আইআইসিটি, বুয়েটে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ২০০৯ সালে জনতা ব্যাংক পিএলসিতে প্রিন্সিপাল অফিসার (এইচএমই) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন।

মো. মামুনুর রশীদ সম্প্রতি পদোন্নতি পেয়ে বিকেবির জিএম হিসেবে যোগ দেন। এর আগে তিনি একই ব্যাংকে আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০২ সালে একটি সফটওয়্যার কোম্পানিতে তার চাকরি জীবন শুরু করেন। ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। বিজ্ঞপ্তি