খুলনায় তিনটি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

খুলনায় তিনটি সংসদীয় আসনে (৪, ৫ ও ৬) ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকী ১৫ জনের মনোনয়নপত্র বৈধ। 

আজ রবিবার (০৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এই ঘোষণা দেন।

রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, খুলনা-৪ আসনে ১৪ জন মনোনয়নপত্র জমাকারীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এরা হলেন তৃণমূল বিএনপি শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা, ইসলামি ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, স্বতন্ত্র মো. জুয়েল রানা, মো. রেজভি আলম, এস এম মোর্তজা রশিদী দ্বারা ও আতিকুর রহমান।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী, জাকের পার্টির শেখ আনসার আলী, বিএনএম এস এম আজমল হোসেন, এনপিপি মো. মোস্তাফিজুর রহমান ও  স্বতন্ত্র এম ডি এহসানুল হক, এইচ এম রওশান জামির

খুলনা-৫ আসনে ৭ জন মনোনয়নপত্র জমাকারী ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এরা হলেন ইসলামি ঐক্যজোট তরিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেস এস এম এ জলিল ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেন।  

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আক্তার, জাকের পার্টির সামাদ শেখ।

খুলনা- ৬ আসনে ১২ জন মনোনয়নপত্র জমাকারীর ৬ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এরা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু, জাকের পার্টি মনোনীত প্রার্থী শেখ মর্তুজা আল মামুন, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম, মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. রশীদুজ্জামান, এনপিপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মির্জা গোলাম আজম, বিএনএম এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপি গাজী নাদির উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মো. অহিদুজ্জামান মোড়ল।