পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

হাবিবুর রহমান ছুটুর বাড়ি বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি সীমান্তে গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানায় স্থানীয়রা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের কর্মকতার্ আশিকুর রহমান বলেন, ‘এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কেউ কিছু জানায়নি।’