আঁচল ছেড়ে সোনালি রঙা শাড়ি পরেছেন সোহিনী সরকার। সঙ্গে লাল গর্জিয়াস ব্লাউজ। কাজল কালো চোখ, কালো টিপ, সিঁথিতে সিঁদুর, আর পান খাওয়া ঠোঁট। এবার এভাবেই লাস্যময়ী হয়ে প্রকাশ্যে এলেন অভিনেত্রী।
নিজেই ফটোশ্যুটের একটি ভিডিও পোস্ট করেছেন সোহিনী। মেকআপ ও পোশাকের সঙ্গে মিলিয়ে সোহিনী পরেছেন কানে ঝুমকো, এক হাতে চুরি পরেছেন, আর আরেক হাত খালি, শাড়ির আঁচলে মাথায় ঘোমটা দিয়েছেন আর অভিনেত্রীর আলতা রাঙা পা নজর কেড়েছে। ব্য়াকগ্রাউন্ডে 'কালা রে' গানের সঙ্গে ভিডিওটি পোস্ট করেছেন সোহিনী। সোহিনীয় মোহময়ী এই রপে আপাতত বুঁদ হয়ে রয়েছে নেটপাড়া।
সোহিনীর এই পোস্টের নিচে উঠে এসেছেন নেটনাগরিকদের নানান মন্তব্য। কেউ লিখেছেন, ‘চরম’, কারোর মন্তব্য, 'পাগল করে দেবে দেখছি…', কেউ লিখেছেন 'সত্যবতী',কেউ আবার সোহিনীর রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘কী সুন্দর তুমি…’।
প্রসঙ্গত, সম্প্রতি 'দুর্গ রহস্য' অনির্বাণের সঙ্গে 'সত্যবতী' রূপে দেখা গেছে সোহিনী সরকারকে। এছাড়াও 'কাবুলিওয়ালা' ছবিতে মিনির মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। ইতিমধ্যেই ছবির শ্য়ুটিং শেষ করেছেন তিনি। এদিকে আবার ব্যক্তিগত জীবনে গায়ক শোভনের সঙ্গে প্রেমের জন্য চর্চায় আছেন অভিনেত্রী।