সিইউবি ও ডিএসইর যৌথ উদ্যোগ

‘টেকসই করপোরেট ও জবাবদিহি অনুশীলন’ বিষয়ক সেমিনার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে ‘টেকসই করপোরেট ও জবাবদিহি অনুশীলন’বিষয়ক সেমিনার হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় সিইউবি অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) শিক্ষকরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত

সিইউবির প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিইউবির বোর্ড অব ট্রাস্টির প্রধান পরামর্শক অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন, ডিএসইর ম্যানেজিং ডিরেক্টর ড. এটিএম তারিকুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের সিনিয়র লেকচারার ড. আইনুল ইসলাম।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে অংশ নেন এম নাসির উদ্দিন, পিএইচডি, অধ্যাপক/গবেষণা পরিচালক, এনআইসিইউ ফেলোশিপ, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি। এতে মুখ্য বক্তা ছিলেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের সিনিয়র লেকচারার ড. ইয়িনকা মোসেস।

সেমিনারে টেকসই করপোরেট এবং জবাবদিহির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা ক্যাপিটাল মার্কেট, করপোরেট গভর্ন্যান্স, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কিত বিষয়ে মূল্যবান তথ্য ও উপদেশ দেন।

সেমিনারে বক্তারা বলেন, টেকসই করপোরেট এবং জবাবদিহি কেবল সাধারণ শব্দ নয়; বরং একটি সমৃদ্ধ জাতির অপরিহার্য উপাদান। টেকসই অনুশীলন গ্রহণ করে এবং নৈতিক মান বজায় রেখে যেকোনো প্রতিষ্ঠান সবার জন্য আরও সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ ভবিষ্যতে অবদান রাখতে পারে। বিজ্ঞপ্তি