বক্স অফিসে ‘অ্যানিমেল’ সুনামি, ৩ দিনে ৩৬০ কোটি

বক্স অফিসে বইছে ‘অ্যানিমেল’ সুনামি। মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুরের এই সিনেমা। মাত্র তিন দিনের সিনেমাটি ঘরে তুলেছে ৩৬০ কোটি রুপি।

হিন্দুস্তান টাইমস বলছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমা আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৬৭.২৭ কোটি রুপি এবং তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০৬.০৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৬০ কোটি রুপি।

সিনেমাটি মুক্তির পর থেকেই সোশ্যালে রীতিমতো তোলপাড় দেখা যাচ্ছে। সিনেমা বাণিজ্য নিয়ে যারা কাজ করেন, ‘অ্যানিমেল’ দেখে তারা নতুন ইতিহাস তৈরির আভাস দেখছিলেন! শুধু বাণিজ্য বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা সমালোচকদের অনেকে।

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। এরমধ্যে শুধু ভারতেই ৪ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। ছবিটির প্রায় ২০০ কোটি রুপি। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।