চীনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কী বললেন বেলারুশ নেতা?

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো চীনের সঙ্গে ‘নির্ভরযোগ্য’ বন্ধুত্বের প্রশংসা করেছেন। সোমবার (০৪ ডিসেম্বর) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করার সময় তিনি এমন প্রশংসা করেন। চলতি বছর লুকাশেঙ্কোর এটি দ্বিতীয় চীন সফর। 

বেলারুশের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লুকাশেঙ্কো আলোচনার সময় শি’কে বলেন, বেলারুশ চীনের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার দেশ ছিল এবং থাকবে। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলব। দুই দেশের এ বন্ধুত্ব ৩০ বছরেরও বেশি পুরনো এবং এ পথ থেকে আমরা কখনো সরব না। খবর বার্তা সংস্থা এএফপির।

এর আগে রবিবার রাশিয়ার ঘনিষ্ট মিত্র লুকাশেঙ্কো বেইজিং পৌঁছান। তিনি কমপক্ষে দুই দিন চীনে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। লুকাশেঙ্কো সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চীন সফর করেন।