নভেম্বরে ১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৮৩ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গয়না, কাঠ, চা পাতা, কয়লা, পাথর, কষ্টি পাথরের মূর্তি, পিকআপ, কাভার্ড ভ্যান, সিএনজি/ইজিবাইক এবং মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গান, ম্যাগাজিন, ককটেল এবং গুলি।

মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে, ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস,

হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, বিড়ি ও সিগারেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কাফ সিরাপ, কোকেন ইত্যাদি।

সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জন চোরাকারবারিকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি