পল্টনে কয়েক সেকেন্ডেই তিন ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড় এলাকায় কয়েক সেকেন্ডের মধ্যেই তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। এদিন রাতে এই তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া।

ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, ঘটনাটি শাহবাগ থানা এলাকার মধ্যে পড়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি পল্টন মোড়ে দায়িত্বরত এক সার্জেন্টের ঠিক পেছনে সেকেন্ডের মধ্যেই পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।  

তবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে সন্ধ্যার পর পরই শাহবাগ থানার (ওসি)  নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।