ইবিএল পেল ‘ব্যাংক অব দ্য ইয়ার ২০২৩’

আন্তর্জাতিক প্রকাশনা ‘দ্য ব্যাংকার’ কর্তৃক বাংলাদেশের ‘ব্যাংক অব দ্য ইয়ার ২০২৩’ নির্বাচিত হয়েছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ইবিএল তৃতীয় বারের মতো এই স্বীকৃতি লাভ করল। ইতিপূর্বে ২০২০ এবং ২০২১ সালেও ব্যাংকটি মর্যাদাপূর্ণ পুরস্কারটি লাভ করে।

অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাজার অস্থিরতা মোকাবিলায় সক্ষমতা প্রদর্শন, উদ্ভাবনী পণ্য ও সেবা প্রবর্তন, অবকাঠামোর আধুনিকীকরণ এবং সর্বোপরি উল্লেখযোগ্য ফলাফল অর্জনের স্বীকৃতি স্বরূপ ইবিএলকে এই পুরস্কার প্রদান করে ‘দি ব্যাংকার’। পরিবেশ, সামাজিক এবং গভর্নেন্স বিষয়গুলোতে ব্যাংকটির বিভিন্ন উদ্যোগকেও বিবেচনা করা হয়েছে। ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এই প্রসঙ্গে বলেন, ‘এই পুরস্কারটির মাধ্যমে এক্সিলেন্স অর্জনে আমাদের অব্যাহত প্রচেষ্টারই স্বীকৃতি মিলেছে।’ তিনি বলেন, ‘গ্রাহকদের সঞ্চয়, বিনিয়োগ, ব্যয়, ঋণ গ্রহণে সব ধরনের সহায়তা প্রদানের পাশাপাশি তাদের বিশ্বাস ও আস্থা অর্জন এবং উৎকর্ষ সেবা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’ বিজ্ঞপ্তি