শিক্ষার্থীদের সিএসই ও ডেটা সায়েন্স পছন্দ

দক্ষিণ এশিয়া অঞ্চলে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ইউআইইউ। শুরু থেকেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিন্ন ধারায় ও স্বতন্ত্র মাত্রায় দেশের উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়নে সচেষ্ট রয়েছে। সাধারণত যে সব বিষয়ের জব মার্কেটে চাহিদা বেশি থাকে, সেই সব বিষয়গুলোই শিক্ষার্থীরা সবসময় বেশি পছন্দ করে বা পড়তে চায়। বর্তমানে ইনফরমেশন টেকনোলোজি সাবজেক্টগুলোর জব মার্কেটে চাহিদা বেশি বলে বেশিরভাগই শিক্ষার্থী সিএসই এবং ডেটা সায়েন্স সাবজেক্ট পছন্দ করছে। এর পাশাপাশি ইইই, ফার্মেসি, বিবিএ এবং সিভিল ডিপার্টমেন্টও পছন্দের তালিকায় রয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ২৫ শতাংশ এবং গোল্ডেন ৫ প্রাপ্তদের ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফির ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ের ব্যবস্থা। এ ছাড়া শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সুদ মুক্ত ঋণের ব্যবস্থা আছে। এ ছাড়া মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য বিওটির পক্ষ থেকে আর্থিক সহায়তার সুযোগ রয়েছে।

ইউআইইউ-এর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা বজায় রাখা এই বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান। ইউআইইউর দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সন্তুষ্ট করার জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রয়েছে একটি সুবিশাল লাইব্রেরি। রয়েছে আন্তর্জাতিক মানের মাল্টিমিডিয়া শীতাতাপ নিয়ন্ত্রিত ১০০টিরও অধিক স্মার্ট শ্রেণি কক্ষ। ভবনের সামনেই আছে সুবিশাল দৃষ্টিনন্দন ১৮ বিঘা একটি খেলার সবুজ মাঠ।

ইউআইইউ প্রতিষ্ঠার পর থেকে গবেষণা, র‌্যাংকিং, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ আরও বিভিন্ন সেক্টরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছে। ইউআইইউ ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ধারাবাহিক ভাবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অন্যতম শীর্ষ স্থান ধরে রেখেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৪ -এ বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় এবং সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫ম স্থান অর্জন করেছে।

সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন (গোল্ড উইনার) এবং অপর একটি টিম মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। চলতি বছরে ‘ইউআইইউ মার্স রোভার’ দল মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৩ প্রতিযোগিতায় এশিয়ায় ১ম এবং বিশ্বের সর্বমোট ৩৭টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে।