নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ার প্রত্যয়

‘আ সেন্টার অব অ্যাকাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ স্লোগান নিয়ে ঢাকার গুলশানে ২০০১ সালে যাত্রা শুরু করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)। ২০১৭ সালে আশুলিয়া মডেল টাউনে চালু হয় স্থায়ী ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ ও নিজস্ব সংস্কৃতি লালন-পালনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অন্যদের তুলনায় অবশ্যই ব্যতিক্রমধর্মী।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে আটটি ও স্নাতকোত্তর পর্যায়ে দুটি প্রোগ্রাম চালু আছে। এগুলো হলো বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, সিএসই (রেগুলার ও ইভিনিং), ব্যাচেলর অব ফার্মেসি, ইইই (রেগুলার ও ইভিনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক) এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ ও এমএ ইন ইংলিশ।

বর্তমানে প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়গুলো চতুর্থ শিল্প-বিপ্লবে বড় ধরনের ভূমিকা রাখবে।  আমাদের ফার্মেসি ও এলএলবি বিষয়ের কথা আলাদা করে বলা যায়। ছাত্রছাত্রীদের জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, উন্নতমানের লাইব্রেরি, সার্বক্ষণিক ফ্রি ইন্টারনেট, ল্যাবরেটরি, কমনরুম, নামাজঘর, ক্যান্টিন, খেলার মাঠ, ইনডোর গেমস, ছাত্রী হোস্টেল ফ্রি বাস সার্ভিস রয়েছে।