সমুদ্রে পাওয়া গেল পাঁচ মার্কিন সেনার মরদেহ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াকুশিমা দ্বীপের কাছে সমুদ্রের পানিতে গত ২৯ নভেম্বর বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। দুর্ঘটনার দিন এক সৈন্যর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সেই যুদ্ধবিমানটিতে ছয় বিমান সেনা ছিলেন। ওইদিন একজনের খোঁজ মিললেও; বাকিরা নিখোঁজ ছিলেন। তবে প্রায় এক সপ্তাহ পর সোমবার (৪ ডিসেম্বর) সমুদ্রে পাওয়া গেছে বাকি পাঁচ সৈন্যর মরদেহ। এছাড়া উদ্ধার করা হয়েছে বিমানটির ধ্বংসাবশেষও।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইয়াকুশিমা অঞ্চলে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সময়, ৪ ডিসেম্বর, ২০২৩ সালে সেনাদের দেহ ও বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। গত ২৯ নভেম্বর সিভি-২২ বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছিল।’

তবে সেনাদের পরিচয় জানানো হয়নি।