১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বর্তমানে আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস ৩০ বিঘা জায়গায় সবুজে ঘেরা সুনিবিড় পরিবেশে দশতলা অ্যাকাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমাদের বিশ্ববিদ্যালয়ে ১২টি বিভাগে ২৭টি প্রোগ্রাম রয়েছে। বিশেষ করে সিএসই একটি অন্যতম জনপ্রিয় সাবজেক্ট। এ ছাড়া আমাদের এখানে বিজনেস ডিপার্টমেন্টও খুব ভালো অবস্থানে আছে। কর্মবাজারে দেশ-বিদেশে কর্মক্ষেত্রে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে মূলত শিক্ষার মান ও শিক্ষকদের নিবেদিতপ্রাণ শিক্ষা প্রদান এ বিষয় দুটিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এখান থেকে পাস করে শিক্ষার্থীরা কেউ বেকার নেই।
টিউশন ফি ও স্কলারশিপের ক্ষেত্রে আমরা সবসময় বলে আসছি এশিয়ান ইউনিভার্সিটি মূলত তৈরি করা হয়েছে কম আয়ের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেক সাহেবের মূল ভিশন ছিল যে, এখানে দরিদ্র শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে। এ ছাড়া আমরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছি। আমাদের ছাত্রছাত্রীদের ফলাফলের ওপর টপ ২ শতাংশ শিক্ষার্থীকে টিউশন ফিতে ২৫ শতাংশ ওয়েভার দিয়েছি। আমাদের এখানে মুক্তিযোদ্ধার সন্তানরা সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের সেøাগান হলো ‘স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক শিক্ষা’।