ম্যানেজার পদে জনবল নিচ্ছে ব্র্যাক

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটিতে ইন্টারনাল অডিট বিভাগের জন্য ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ব্র্যাক।

বিভাগ: ইন্টারনাল অডিট।

পদ: ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজনেস স্টাডিজে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: অডিটিং এবং আইটি সম্পর্কে দক্ষতা, আইআইএ স্ট্যান্ডার্ড, দেশের আইন ও সংবিধান, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থ, হিসাব সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে ।

অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য এবং জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস