তৃতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৯৭ মিনিটে মুজাফফরাভের চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি পায় মোহামেডান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৭ মিনিটে বক্সের বেশ দূর থেকে ফ্রি কিক পায় মোহামেডান। মুজাফফরাভের দারুণ শট গোল অভিমুখে এগোয়। তবে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল হক রানা ঠেকাতে পারেননি সে শট। দীর্ঘদিন পর সেটপিস থেকে স্কোর করেন মুজাফফরাভ।
ডেডলক ভাঙা ওই এক গোলেই শেষ হয় ম্যাচ। সেমিফাইনালে মোহামেডান মুখোমুখি হবে রহমতগঞ্জের।