আফগানিস্তানের হেরাত বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোনো নারী শিক্ষার্থীর উপস্থিতি ছাড়াই স্নাতক পর্যায়ের সমাবর্তন সম্পন্ন হয়েছে। যদিও এ নিয়ে সমাবর্তনে উপস্থিত ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম কোনো মন্তব্য করেননি।
টোলোনিউজের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে গ্র্যাজুয়েটরা দেশে চাকরির সুযোগ পাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মোহাম্মদ ফারাখি নামের একজন শিক্ষার্থী বলেন, আমি আশা করি আমরা যারা স্নাতক হয়েছি তাদের চাকরির সুযোগ দেওয়া হবে।
অপরদিকে মোহাম্মদ ইসা নামের একজন স্নাতক ইসলামিক আমিরাতকে পুনরায় নারী শিক্ষা চালু করার আহ্বান জানান। তবে শুধু ইসা একা নয়, অনিশ্চিত পরিস্থিতিতে থাকা নারী শিক্ষারাও ইসলামিক আমিরাতকে একই আহ্বান জানিয়েছে।
ওয়াহিদা দুররানি নামের একজন শিক্ষার্থী বলেন, শুধুমাত্র মেয়ে বলে আমাকে সব জায়গা থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ছেলেরা তাদের সংগ্রামের পুরস্কার পেতে সক্ষম হয়েছে।