প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ‘কিছু বলব না’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একের পর এক প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। এর জন্য প্রার্থীদের শোকজ করা হলেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না।’

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে কেন এসেছিলেন—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওটা আমার বিষয় না।

অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাহিরে আমি কিছু বলব না।’