দেশ রূপান্তরের সাংবাদিক মিলনের পিতৃবিয়োগ

দেশ রূপান্তরের অনলাইন বিভাগের সাব-এডিটর ইমদাদুল হক মিলনের বাবা মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (০৬ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কয়েক দিন আগে মিলনের বাবা ব্রেইন স্ট্রোক করেছিলেন। 

মো. নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশ রূপান্তর পরিবার। এক শোক বার্তায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।