বিজয়নগর ইউএনওর বিদায়ী সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্ব ও সদর ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।  

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঞা, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, সমাজসেবা অফিসার আফরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভুঞা, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিজবা উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান কাজী সায়্যিদুর রহমান, শামিউল হক চৌধুরী, মো. তাজুল ইসলাম প্রমুখ। 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।