মহাখালীতে পেট্রোল পাম্পের সিলিন্ডারে আগুন

রাজধানীর মহাখালী বাসস্টেশনে রয়েল পেট্রোল পাম্পের সিলিন্ডারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে