দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি স্থানীয় প্রতিষ্ঠানকে দেশি পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে এখন পর্যন্ত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা হয়েছে।
আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে ইসি নির্বাচিত ৬৭ সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয়। এসব সংস্থাগুলো ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের নির্বাচন তারা পর্যবেক্ষণ করতে পারবে।