টাঙ্গাইল পৌরসভা মিলনায়তন এ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক দেবব্রত ভৌমিক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, টাঙ্গাইলের জেলা কমাডেন্ট মো. ইব্রাহিম খলিলসহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আ. ছাত্তার সম্মেলনে সভাপতিত্ব করেন। উক্ত অঞ্চলের সকল ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারিগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি ২০২২-২৩ অর্থছরের শাখা ভিত্তিক মূল্যায়ণ পর্যালোচনা করেন এবং ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।