বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের এমডি রুপালী হক চৌধুরী এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্সের পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইন যথাক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২৪-২৫ কার্যকালের জন্য সভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএপিএলসি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি শীর্ষ সংগঠন।
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, হামিদ ফেব্রিক্সের এমডি আবদুল্লাহ আল মাহমুদ, বারাকা পাওয়ারের পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, বারাকা পতেঙ্গা পাওয়ারের এমডি সৈয়দ ফরহাদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি