সংবাদপত্র পরিবহন সমিতির সদস্য রুবেলের ইন্তেকাল

বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সদস্য, পদ্মা পরিবহনের স্বত্বাধিকারী রুবেল সিপাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রুবেল সিপাহীর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুরে। তার বাবার নাম আব্দুল মান্নান সিপাহী। গতকাল বুধবার বাদ জোহর শিবচরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই সন্তান, তিন ভাইসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

তার জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন সভাপতি বিল্লাহ হোসেন মন্টু, পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ আক্তার হোসেন রিন্টু, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সমকালের জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, সার্কুলেশন ম্যানেজার সাইদুর রহমান, বিজনেস স্ট্যান্ডার্ডের জেনারেল ম্যানেজার মীর আবুল হাসান, দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার আবুল হাসান ও সাইদুল হক, দৈনিক ইনকিলাবের সার্কুলেশন ম্যানেজার সোহেল আহম্মেদ, দৈনিক জনকণ্ঠের সার্কুলেশন ম্যানেজার মনোয়ারুল ইসলাম, আজকের পত্রিকার পরিবহন সমন্বয়কারী আরিফ হোসেন, প্রথম আলো সার্কুলেশন নির্বাহী মো. বেলায়েত হোসেন, প্রতিদিনের সংবাদের সার্কুলেশন নির্বাহী কাজী মুরাদ, দৈনিক দেশ রূপান্তরের সার্কুলেশন নির্বাহী কবির হোসেন, দৈনিক সময়ের আলোর সার্কুলেশন নির্বাহী সাকিবুর রহমানসহ অন্যরা।