গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৪৩ মারা গেলেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ১৬০ জনে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। দেশে গত ১৫ নভেম্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন, যা একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু।