ইউনিভার্সেল ও ইন্টারহেলথ হাসপাতালের চুক্তি

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সৌদি আরবের ইন্টারহেলথ হাসপাতালের মধ্যে একটি স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী ও সৌদি আরবের ইন্টারহেলথ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মতিক সাদ আল শেহরানি। এ সময় সৌদি আরব বিনিয়োগ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার বদর আল বদর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন। 

চুক্তি স্বাক্ষরে আরও উপস্থিত ছিলেন বিডার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন উইংয়ের নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা দীপংকর দত্ত (এসিএস), মানবসম্পদ ও সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক উইং কমান্ডার মো. আব্দুল হাফিজ সরকার (অব.) প্রমুখ। বিজ্ঞপ্তি