আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী রবিবার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এ সিনিয়র নেতা জানান, আগামী রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।
এর আগে, গত ৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা সদরে (১০ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।