দেখি কত হাসতে পারো

ক্লাসে ব্যাকরণ ক্লাস চলছে

শিক্ষক, ‘আমি আগামীকাল গ্রামের বাড়ি গিয়েছিলাম’ এই বাক্যে কী ভুল আছে?

একজন শিক্ষার্থী, ‘আছে, স্যার’!

শিক্ষক : কী ভুল বলো তো!

শিক্ষার্থী : আগামীকাল আমাদের ক্লাস টেস্ট, কাজেই আপনি কোথাও যেতে পারবেন না।

ছোট্ট ছেলে পিকলুর আজ ছিল অঙ্ক পরীক্ষা। বেচারা অঙ্কে একটু কাঁচা। মা তাই আজকের পরীক্ষা নিয়ে দারুণ দুশ্চিন্তায়। পরীক্ষা দিয়ে পিকলু বাড়িতে ফিরলে

মা : পিকলু, আজকের পরীক্ষা কেমন দিলি রে?

পিকলু : একটা অঙ্ক ভুল হয়ে গেছে, মা!

মা : আর বাকিগুলো?

পিকলু : ওগুলো তো করতেই পারলাম না!