আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল শনিবার বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নির্দিষ্ট খাতে অবদান রাখা নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। জয়িতাদের সংবর্ধনার পাশাপাশি আলোচনা সভা, মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজন করে এসব অনুষ্ঠানমালার। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
খুলনা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। খুলনা সিটি করপোরেশন এলাকার সম্মাননাপ্রাপ্ত দুই জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নুরুন্নাহার লিলি এবং সফল জননী ফাতেমা আক্তার। এ ছাড়া জেলার পাঁচ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ডুমরিয়ার শাপলা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল দাকোপের পূরবী বৈদ্য, সফল জননী দিঘলিয়ার জরিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা দাকোপের সাথী বৈদ্য এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা দাকোপ উপজেলার জয়ন্তী রাণী সরদার।
গোপালগঞ্জ : জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ। সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন লিপি খানম, শিরীনা বেগম, নার্গিস রহমান, সফিদা আক্তার ও রিতা বৈদ্য। গোপালগঞ্জের মুকসুদপুরের সেরা জয়িতারা হলেন লিজা খানম, আরজুমান নাহার, যুথিকা মজুমদার, লিপি কুন্দা এবং মিনতী বিশ্বাস।
শেরপুর : মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হাফিজা বেওয়াসহ সাত কীর্তিমতি নারীকে দেওয়া হয়েছে সম্মাননা। অন্য জয়িতারা হলেন অ্যাডিশনাল ডিআইজি ফাতেমা ইয়াসমিন, সংগঠক ও শিক্ষাবিদ শাহী উম্মুল বানীন, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তৃপ্তি কর, শামীম আরা শামীমা, ক্রীড়ায় সোহাগী আক্তার ও কৃষাণী আসমা আক্তার চান ভানু।
নড়াইল : জেলা পর্যায়ে পাঁচজন ও সদর উপজেলা পর্যায়ে পাঁচ জয়িতাকে সংর্বধনা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন আঞ্জুমান আরা, হেনা পারভীন, গুলশান আরা, ইতি মাহমুদ ও কানিজ সুলতানা। মীরা রায়, তাসনুভা ইসলাম, গুলশান আরা, নাসরিন সুলতানা এবং গোয়ালবাড়ির সুলতা রানী।
রাজবাড়ী : জেলা পর্যায়ে জয়িতারা হলেন লায়লা পারভিন খান, বিথী সেন, মিসেস সাহানা বেগম, তরুলতা বিশ্বাস ও মোছা. আসমা বেগম। উপজেলা পর্যায়ে তাহমিনা পারভিন, নাছিমা আক্তার ও জাহানারা বেগম।
মাগুরা : জয়িতারা হলেন শ্রীপুরের কাজলী গ্রামের রুমানা, সদরের দোয়ারপাড়ের এলোয়ারা সুলতানা, শ্রীপুরের আমলসার কোদলা গ্রামের পিকিরন নেছা, মহম্মদপুরের উম্মেহানি সুলতানা এবং শহরের বাজারপাড়ার লিপিকা দত্ত।
বাঁশখালী (চট্টগ্রাম) : জয়িতারা হলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, শিক্ষিকা মনজু ভট্টাচার্য্য, হুমাইরা খানম, মনোয়ারা বেগম ও সাজেদা বেগম।