শেরপুরে স্বতন্ত্র প্রার্থীসহ চারজনকে শোকজ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং তার পক্ষের জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামালকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে।

গতকাল শনিবার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মোয়াদ এই নোটিস দেন। তাদের আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নোটিসে বলা হয়, প্রার্থী নিজে এবং তার পক্ষে অভিযুক্তরা গত ৪ ও ৬ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ইউনিয়নে আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারণা চালান। এ বিষয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে তলব করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।