ফেনীর সোনাগাজীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন কামরুল ইসলাম আকবর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে স্থানীয়রা সোনাগাজীর পাশর্^বর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতি ইউনিয়নের বাশের সাঁকোর নিচ থেকে তার লাশ উদ্ধার করেন।
নিহত আকবর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারি গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।
নিহতের খালাতো ভাই কাউসার হোসেন জানান, গত ৮ ডিসেম্বর দুপুরে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয় আকবর। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল সকালে চরপর্বতি এলাকার একটি সাঁকোর নিচে লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে আকবরকে শনাক্ত করেন। নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, ‘আমার ভাই মৃগী রোগে আক্রান্ত ছিলেন।’
সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’