ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে সর্বস্তরের মানুষের উপস্থিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও লুৎফুর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, উপাধ্যক্ষ মো. জহির উদ্দিন, প্রভাষক মোহাম্মদ ফখরিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।