সেনাসদস্যদের জন্য এইচএসসি (নিশ-১) প্রোগ্রাম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। গতকাল শনিবার গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক নবায়ন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পরিচালক, শিক্ষা পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম সমঝোতা স্মারক নবায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক, শিক্ষা পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা), ডিন ওপেন স্কুল; সমন্বয়কারী, নিশ-১ প্রোগ্রাম বাউবি এবং সেনাসদর শিক্ষা পরিদপ্তর বাউবি সমন্বয় সেলের প্রধান সমন্বয়কারী ও সমন্বয়কারীসহ অন্য সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর