অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ ন্যাশনাল ব্যাংকে

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

পদ: প্রবেশনারী অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রিসহ এমবিএ বা এমবিএম বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সিএসই, ইইই, ইটিই এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।।

অভিজ্ঞতা: অভিজ্ঞতা লাগবে না।

বেতন: এক বছরের প্রবেশন পিরিয়ডে বেতন হবে ৪৫ হাজার টাকা। এরপর এক্সিকিউটিভ অফিসার পদে পদোন্নতির পর নির্ধারিত পে–স্কেলে বেতন পাবেন।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ৩০ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

শর্ত: নির্বাচিত প্রার্থীদের এই ব্যাংকে অন্তত তিন বছর চাকরি করবেন মর্মে বন্ডে সই করতে হবে। এ সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ব্যাংকে জমা রাখতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৩

সূত্র: ব্যাংক ওয়েবসাইট