প্রেস ক্লাবে মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে বিএনপি।

আজ বেলা ১১টার সময় কোরআান তেলাওয়াতের মাধ্যমে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সেলিমা রহমান। এরই মধ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।

সোমবার (০৪ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এর মধ্যে ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এ অবস্থায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নেতাকর্মীরা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এসব দিবসে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মানববন্ধন। ছবি: দেশ রূপান্তর