সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বীমা খাতের প্রতিষ্ঠান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডেভেলপমেন্ট এবং মার্কেটিং বিভাগের জন্য উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিভাগ: ডেভেলপমেন্ট এবং মার্কেটিং।
পদ: উপ-ব্যবস্থাপনা পরিচালক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, সেলস প্রমোশন, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্টে ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, গ্র্যাচুইটি, ওভার টাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
কর্মস্থল: ঢাকা (পুরানা পল্টন)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস