নারায়ণগঞ্জ প্রতিনিধি-
নারায়ণগঞ্জে বিএনপির মানবববন্ধন কর্মসূূচি শেষে আদালত পাড়া থেকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকসহ চার নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আদালত পাড়া থেকে মানববন্ধন কর্মসূচি শেষে বের হওয়ার সময় তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা দলের অন্য নেতাকর্মীরা।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার ও মহিলা দল নেত্রী কাজল। অন্য দুজনের নাম জানা না গেলেও তারা মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
এদিকে মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে জেলা ও মহানগর বিএনপি। এতে অংশ নেয় বিএনপি’র নিখোঁজ হওয়া পরিবারের সদস্যসহ মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
তবে আটককৃতদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলেননি ডিবি পুলিশের সদস্যরা।