সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হিমালয়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বলিউড তারকা বিদ্যুৎ জামওয়াল। পোশাক না পরে রান্নাও করছেন। রবিবার (১০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় জঙ্গলে ঘোরার একাধিক ছবি পোস্ট করেন তিনি। আর এসব ছবি দেখে সকলেই গেল গেল রব তুলেছেন। কেউ কেউ তো কটাক্ষ করতেও ছাড়েননি।
এদিন সকালে বিদ্যুৎ তিনটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে জঙ্গলের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে। বিদ্যুৎ যেসব ছবি পোস্ট করেছেন তার একটিতে তাকে বিবস্ত্র হয়ে কাঠ জ্বালিয়ে রান্না করতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে পাহাড়ি নদীতে নেমে গোসল করছেন। আর প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে।
এই ছবিগুলো পোস্ট করে অভিনেতা লেখেন, ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থান। আমি এই কাজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অংশ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা কাটিয়ে আসি।
তিনি আরও লেখেন, বিলাসবহুল জীবন থেকে জঙ্গলে এলে একাকিত্ব উপভোগ করি। বুঝি আমি কে, আর আমি কে নই। প্রকৃতির এই বিলাসবহুল জায়গায় নিজেকে খুঁজে পাই আমি।
এদিকে অভিনেতার এমন পোস্টের পর রীতিমত হইচই পড়ে গেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ, কমেন্ট এবং রিটুইটের সংখ্যা। এক ব্যক্তি অভিনেতার পোস্টে কমেন্ট করে লেখেন, ‘তুমি একা গেছ তো তোমার ছবি কে তুলছে?’ কেউ আবার লেখেন, ‘উলঙ্গ হওয়ার দরকার কি ছিল?’