জাবি প্রথম বর্ষের ক্লাস সশরীরে শুরু করার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করার দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে তিন দফা দাবিতে এই মানববন্ধন হয়। এতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ (একাংশ) ও ছাত্র ফ্রন্ট জাবি শাখার নেতাকর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘চিরকুট’ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অন্য দুই দাবি হলো ভর্তি পরীক্ষায় বিতর্কিত শিফট পদ্ধতি বাতিল করে পরীক্ষা পদ্ধতির সার্বিক বিষয় সংস্কার করা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) ভর্তি পরীক্ষা দ্রুত শুরু করা।