বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৫২তম শাহাদাতবার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীরবিক্রম শহীদ মহিবুল্লাহর ৫২তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার দুই শহীদের মাজারে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। এ ছাড়া বাদ জোহর খুলনা নৌ অঞ্চলের সব মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় খুলনা নৌ-অঞ্চলের কর্মকর্তা ও নৌ-সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআ