ফের কাছাকাছি, অন্তরঙ্গ দৃশ্যে কার্তিক-সারা  

কখনও ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন, কখনও আবার রাতের অন্ধকারে একে অপরকে আলিঙ্গন। সারা আলি খান-কার্তিক আরিয়ানের প্রথম ছবির একাধিক দৃশ্য রাতারাতি নেটদুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল। বিচ্ছেদের পর আবারও ফিরছেন তারা, তবে একই ফ্রেমে।

এখনও দর্শক মনে সতেজ কার্তিক ও সারার অন্তরঙ্গ দৃশ্য। রাতারাতি যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রথম ছবি থেকেই চর্চিত জুটি। এই ছবি করতে গিয়েই প্রেমে পড়েছিলেন তারা। সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন। তবে ছবি মুক্তির আগেই ভেঙে যায় প্রেম।

সোশ্যাল মিডিয়ায় সেই খবরও রাতারাতি ছড়িয়ে পড়তে দেখা যায়। অনেকেই মনে করেছিলেন এই প্রেমকাহিনি কেবল ছবিকে হিট করানোর পরিকল্পনা। যাকে বলে পাবলিসিটি স্টান্ট। যদিও তাদের এই বিষয় প্রশ্ন করলে জানান, তারা ক্যারিয়ারে মন দিতে চান। এই মুহূর্তে সম্পর্ক নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না।

সেই থেকেই একে অপরের মুখ দেখা বন্ধ করে দিয়েছিলেন তারা। তবে বলিউড এখন মিলিত কাজেই বিশ্বাসী। সকলের সঙ্গে বিবাদ যেন মিটমাটের পালা চলছে।

তাই দূরে সরে থাকলেন না এই চর্চিত জুটিও। তারাও একে অন্যের সঙ্গে ছবি করতে আবারও রাজি হয়ে গেলেন। শোনা যাচ্ছে ভুল ভুলাইয়া থ্রি ছবিতে তাদের দেখা যাবে।

আর এই খবর প্রকাশ্যে আসতেই আরও একবার ভাইরাল হয়ে গেল তাদের প্রথম ছবি লাভ আজ কাল ছবির বিশেষ মুহূর্ত।

ভক্তদের দাবি, এই জুটিকে তারা একসঙ্গেই দেখতে চান। তবে পর্দার এবারের সমীকরণ বাস্তবে সম্পর্কের সমীকরণকে পাল্টাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।