সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে বিএনপির ডাকা ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বের করা মশাল মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের হামলা ও লাঠিচার্জে ২০জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের হামলায় বেশ কয়েকজনের হাত,পা ও আঙ্গুল ভেঙে গেছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মীকে।
বিএনপির একাধিক নেতারা জানান, আজ সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে মশাল মিছিল নিয়ে নয়াপল্টনের কাছাকাছি ভাসানি ভবনের সামনে গেলে পুলিশ অর্তর্কিতভাবে মিছিলে হামলা ও লাঠিচার্জ করে। পুলিশের হামালা থেকে নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে নিরাপদে সরিয়ে নেন। অল্পের জন্য রক্ষা পান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পান, ছাত্রদলের সাবেক সহ—সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম শিকদার রানা,ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফ প্রধান, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ , ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক, বি এম কাউসার, রায়হানুল ইসলাম বাবু, খালিদ হাসান হৃদয়, সৌমিক আহমেদ অরণ্য, রিমু হোসাইন, মোকলেছুর রহমান, কিরণসহ ছা্ত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।