চীনা জলকামানের মুখে পড়েছিলেন ফিলিপাইনের সেনাপ্রধান!

চীনের সামরিক বাহিনী বিরুদ্ধে ফিলিপাইনের অন্তত তিনটি জাহাজ লক্ষ্য করে জলকামান নিক্ষেপের অভিযোগ ওঠেছে। এসময় ফিলিপাইনি নৌবহরের একটি নৌযানে দেশটির সেনাপ্রধান অবস্থান করছিলেন বলে দাবি করেছে তারা। সোমবার (১১ ডিসেম্বর) দেশটির পক্ষ থেকে এসব দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিপাইনের কোস্টগার্ডের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্কারবোরো শোল ও সেকেন্ড থমাস শোলে থাকা জেলেদের জন্য সরবরাহ নিয়ে যাওয়া ফিলিপাইনের নৌকার দিকে চীনা জাহাজ থেকে পানি ছোড়া হচ্ছে। এছাড়া সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে সংঘর্ষও হয়েছে। 

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ রোমিও ব্রাউনার জানান, যে নৌযানটিতে জলকামান ছোড়া হয়েছিল এবং ধাক্কা দেওয়া হয়েছিল, সেটিতে তিনি ছিলেন। তিনি আহত হননি। তারা মনে করেন না এবং বিশ্বাস করেন না যে চীন জানতো তিনি ওই নৌযানে ছিলেন।