এবার চলন্ত বাসে আগুন

রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। 
 
জানা গেছে, হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির নাম এখনো জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এর আগে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।