২০২৩ সালে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে পর্দার হকআইকে

২০২৩ সালে বিশ্বের অভিনয় শিল্পীদের মধ্যে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে 'অ্যাভেঞ্জার' অভিনেতা জেরেমি রেনারকে চলতি বছরের ১ জানুয়ারি বরফ সরাতে গিয়ে একাধিক চোট পেয়েছেন দু'বারের অস্কার মনোনীত অভিনেতা। পর্দার হকআই অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাউন্ট রোজ স্কি তাহোইয়ের পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়ি রয়েছে জেরেমি রানারের। রেনো থেকে ২৫ মাইল দূরে অবস্থিত ওই বাড়ি। নতুন বছরের প্রথম দিন ওই এলাকায় ভয়াবহ তুষারঝড় হয়। নর্দার্ন নেভাদার ভশো, কার্সন, ডগলাস, স্টোরে এবং লিয়ন কাউন্টিতে তুষারঝড় শুরু হয়। যার জেরে ওই এলাকাগুলি পুরু বরফের চাদরে ঢেকে যায়। সেই কারণেই ওই বরফ সরানোর চেষ্টা করেন জেরেমি। ওই সময়েই আহত হন তিনি।

আর এ কারণেই ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। গুগল সার্চে প্রিয় অভিউনেতার অবস্থা জানতে একের পর এক খুঁজতে থাকেন। 

জেরেমি লি রেনার (জন্ম: ৭ জানুয়ারি, ১৯৭১) একজন মার্কিন অভিনেতা ও গায়ক। ২০০০ দশকের বেশিরভাগ সময় জুড়ে তিনি বেশ কয়েকটি স্বাধীন চলচ্চিত্র যেমন ডাহমার (২০০২) ও নিও নেড (২০০৫) এ অভিনয় করেন। তিনি বেশ কিছু বিগ বাজেটের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রেও অভিনয় করেন। তার মধ্যে এস.ডব্লিউ.এ.টি (২০০৩) ও ২৮ উইকস লেটার (২০০৭) অন্যতম। পরবর্তীতে তিনি দ্য টাউন (২০১০) চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করেন যা তাকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয়।

রেনার হার্ট লকার (২০০৮) চলচ্চিত্র যাতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন পান, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্র থর (২০১১), দ্য অ্যাভেঞ্জার্স (২০১২), অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) ও ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬) তে হকআই এর চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পান। এছাড়া তিনি মিশন: ইম্পসিবল - গোস্ট প্রোটোকল (২০১১), দ্য বর্ন লিগ্যাসি (২০১২), হান্সেল অ্যান্ড গ্রেটেল: উইচ্ হান্টার্স (২০১৩), আমেরিকান হাসল (২০১৩), মিশন: ইম্পসিবল - রোগ নেশন (২০১৫), অ্যারাইভাল (২০১৬) চলচ্চিত্রেও অভিনয় করেন যেগুলো বেশ ব্যবসা সফল হয়।